উত্তরদিনাজপুর

বাইকের সঙ্গে সাইকেলের মুখোমুখি সংঘর্ষ, ঘটনায় মৃত এক

বাইকের সঙ্গে সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মৃত্যু হল সাইকেল আরোহির। বুধবার এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় ঊত্তর দিনাজপুর জেলার  ইসলামপুরের পাঞ্জিপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যাক্তির নাম নিমাই পাল (৫৫)। বাড়ি পাঞ্জিপাড়া এলাকায়। মৃত ব্যাক্তি হোটেল কর্মি বলে জানা যায়। ঘটনার জেরে প্রায় এক ঘন্টা জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পরে। পড়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে পাঠায়। অপরদিকে আহত বাইক চালক ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

        এবিষয়ে এলাকার এক বাসিন্দা লাল মহম্মদ জানান, তারা দুর্ঘটনার কথা শুনে ছুটে আসেন হাসপাতালে। কিন্তু এখানে এসে তারা দেখতে পান নিমাই পাল মারা গেছে। সে পেশায় একজন হটেল কর্মী।